February 21, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

Image

ডেস্ক রিপোর্টঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যবৃন্দকে সঙ্গে নিয়ে পুনরায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র পরিবারের পক্ষ থেকেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

Scroll to Top