গাজীপুর প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকা পরিদর্শন করেছেন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক এবং গাজীপুরের পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন।

এ সময় তারা ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে নন্দন-স্কয়ার পর্যন্ত সড়কের সার্বিক অবস্থা ও যানবাহন চলাচলের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঈদযাত্রায় যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।











