March 19, 2026

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার নির্দেশনা প্রদান করলেন গাজীপুর পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার নির্দেশনা প্রদান করলেন গাজীপুর পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন

Image

পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে গাজীপুরে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করেছে জেলা পুলিশ। এ লক্ষ্যে কালিয়াকৈর থানাধীন নন্দন-স্কয়ার পর্যন্ত মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানজট নিরসন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ, গাজীপুর এর আয়োজনে চন্দ্রা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার ঈদ উপলক্ষে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ এবং তা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

এ সময় তিনি মহাসড়ক এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় জোর দিয়ে বলেন, কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা ছিনতাই যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব মাহবুবুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং যানজট নিরসনে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ঈদকে সামনে রেখে গাজীপুরে এই ধরনের সমন্বিত উদ্যোগ যাত্রীদের জন্য স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Scroll to Top