March 1, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

Image

আন্তর্জাতিক ডেস্কঃ

হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। আজ রোববার সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়। খবর বিবিসি ও সিএনএনের।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষণায় কান্নাবিজড়িত কণ্ঠে উপস্থাপক জানান, দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সব ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠান সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় দাবি করেছিলেন, সাম্প্রতিক হামলার পর খামেনি নিহত হয়েছেন। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তা নিশ্চিত করেছে বলে জানানো হয়।

Scroll to Top