ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে আসন্ন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করছে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বুধবার (১০ ডিসেম্বর) ১২৫ আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণার পর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এনসিপির শীর্ষ নেতা বলেন, ‘আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না। সিট কয়টা পাব বা পাব না এটা বিবেচনা করেও নির্বাচন করছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটে চলে যেতাম।’
সংস্কারের অর্জনগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা হ্যাঁ ভোটের প্রচারণা চালাবেন বলে তিনি জানান।











