গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানার ১৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি কোরআনে হাফেজ ও কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের সাধুবাদ জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি আগাম জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।











