March 15, 2026

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • আইজিপির গাজীপুর সফর উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আইজিপির গাজীপুর সফর উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Image

ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের গাজীপুর আগমন উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) গাজীপুর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধী সমাজের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

সুধী সমাবেশে গাজীপুর মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

পরে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গাজীপুর মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Scroll to Top