October 11, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • স্থানীয় সরকার ও উন্নয়ন অংশীদারত্বে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া

স্থানীয় সরকার ও উন্নয়ন অংশীদারত্বে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে স্থানীয় সরকার ব্যবস্থা এবং উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

এ সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং দুই দেশের বিদ্যমান উন্নয়ন অংশীদারত্ব নিয়ে মতবিনিময় হয়।

হাইকমিশনার সুসান রাইল বলেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ—উভয় দেশেই স্থানীয় সরকার ব্যবস্থা নাগরিকদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় পর্যায়ে কার্যকর ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব অপরিসীম।

Scroll to Top