February 6, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • মহান বিজয় দিবসে কালিয়াকৈরে কাজী ছাইয়েদুল আলম বাবুল এর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

মহান বিজয় দিবসে কালিয়াকৈরে কাজী ছাইয়েদুল আলম বাবুল এর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

Image

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) আয়োজিত এ র‍্যালিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে র‍্যালিতে অংশ নেন।

র‍্যালিটি কালিয়াকৈরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ দেশপ্রেমমূলক বিভিন্ন স্লোগান দেন।

Scroll to Top