মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমানের পক্ষ থেকে কালিয়াকৈর উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বিশাল বিজয় দিবস র্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকালে অনুষ্ঠিত এ র্যালিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। র্যালিটি কালিয়াকৈরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র্যালিতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং গণতন্ত্র, ভোটাধিকার ও জাতীয় ঐক্যের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেন।











