October 16, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করতে শ্রমমান উন্নয়নে গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করতে শ্রমমান উন্নয়নে গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ও লেবার অ্যাটাশে লীনা খান বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে উচ্চ শ্রমমান নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

এ সময় শ্রমিকদের অধিকার ও কল্যাণ, ব্যবসায়িক পরিবেশ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে উচ্চ শ্রমমানের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উভয় দেশের শ্রমিক ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

Scroll to Top