November 13, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দিলেন আইসিটি মন্ত্রী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দিলেন আইসিটি মন্ত্রী

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবন খাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি।

তিনি বলেছেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় বাড়ানো প্রয়োজন। বিশেষ করে প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের (Susan Ryle) সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মতবিনিময়কালে মন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের জন্য বিশেষভাবে সহায়ক হতে পারে। এ লক্ষ্যে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ২০২৬ সালের নভেম্বরে দোহায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) কাউন্সিল নির্বাচনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে সমর্থন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ ব্যক্ত করে তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) হ্যারি থম্পসন উপস্থিত ছিলেন।

Scroll to Top