March 4, 2026

শিরোনাম
  • Home
  • খেলা
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখতে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখতে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ

Image

বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল খেলায় বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের এ সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই, এবং এটি বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

Scroll to Top