Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/dhakamedia.news/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল - Dhaka Media

June 13, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার Milton Dick-এর নেতৃত্বে ১৩ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ, যেখানে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Scroll to Top