November 13, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন-ভাতার দাবিতে হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন-ভাতার দাবিতে হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

Image

ডেস্ক রিপোর্টঃ

ন্যূনতম বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহনচালকেরা।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকেরা তিন ভাগে বিভক্ত হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। তাঁদের একটি দল পদ্মার মোড় এলাকায় এবং অন্য একটি দল হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অবরোধের ফলে ঢাকা থেকে আরিচাগামী এবং আরিচা থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়। এতে কর্মস্থলগামী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েন।

এদিকে, মহাসড়কের পাশে আগে থেকেই অবস্থান নেওয়া শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সকাল ৯টা ১০ মিনিটের দিকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে সড়কটির উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে অচলাবস্থার সৃষ্টি হয়।

Scroll to Top