October 11, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বহুজাতিক জ্বালানি কর্পোরেশন শেভরনের (Chevron) বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার (Javier La Rosa) নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

রোববার (১৩ সেপ্টেম্বর, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিশেষ করে দেশের বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, গ্যাসের উৎপাদন বাড়ানো এবং দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে বিদেশি বিনিয়োগের গুরুত্ব বৈঠকে উঠে আসে।

শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের এ সাক্ষাৎ বাংলাদেশের জ্বালানি খাতে আন্তর্জাতিক বিনিয়োগ ও অংশীদারিত্ব সম্প্রসারণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

Scroll to Top