March 4, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ

Image

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার সন্ধ্যায় (৪ জানুয়ারি ২০২৬) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জাতীয় রাজনীতি, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কেএম মহসীন ও জাহিদুল ইসলাম রনি। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য আতিকুর রহমান রুমনও উপস্থিত ছিলেন।

Scroll to Top